ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাবি জয়নুল গ্যালারিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি: দি ক্যানভাস অব জেন্ডার জাস্টিস’ শীর্ষক এক সেমিনার আজ বৃহস্পতিবার ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নেদারল্যান্ডস দূতাবাস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক ৩ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারের অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ডা. এস এ শিবলী শাহেদ রচিত মূল প্রবন্ধ পাঠ করেন শিল্পকলার ইতিহাস বিভাগের খন্ডকালীন শিক্ষক নাহিন মাহমুদ। আলোচনায় অংশ নেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান, বিভাগীয় সহকারী অধ্যাপক নিফাত সুলতানা ও সঞ্জয় কুমার দে। সঞ্চালন করেন বিভাগের খন্ডকালীন শিক্ষক মেরাজী আশা ঐশী।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শিল্পকলার ইতিহাসে নারী শিল্পীদের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। শিল্পকলার নানা শাখায় তাদের ঋদ্ধিমান বিচরণ ও অবদান রয়েছে। নারীশিল্পীদের বিভিন্ন সময় সমাজ ও ব্যক্তি জীবনে নানা বাধাবিঘ্ন অতিক্রম করতে হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তারা নিজেদের পথ চলেছেন এবং ভবিষ্যৎ নারী শিল্পীদের পথ দেখিয়েছেন। প্রতিভার কোন লৈঙ্গিক পরিচয় নেই। মানুষের সৃজনশীলতার প্রকাশ ও বিকাশ ঘটে মস্তিস্ক এবং হাতের ক্রিয়াশীলতার সমন্বয়ের মাধ্যমে।উল্লেখ্য, জয়নুল গ্যালারীতে ৯টি বিশ্ববিদ্যালয়ের ৯০জন শিক্ষক, শিক্ষার্থী ও খ্যাতিমান শিল্পীর ৯০ টি শিল্পকর্ম ও ১টি ডিজিটাল ক্যাটালগ প্রদর্শিত হচ্ছে। ২১ থেকে ২৩ জানুয়ারি এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা