ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অভিনয় ছাড়ার পেছনের সত্য জানালেন সানা খান
বিনোদন ডেস্ক: একসময় বলিউডের আলোঝলমলে জগতে নিয়মিত দেখা যেত অভিনেত্রী সানা খানকে। কিন্তু ২০২০ সালে সবাইকে চমকে দিয়ে অভিনয় জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। বিনোদন জগত ছেড়ে দেওয়ার পর মুফতি আনাস সায়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ধীরে ধীরে পারিবারিক জীবন ও ধর্মীয় অনুশীলনেই নিজেকে সম্পৃক্ত করেন সাবেক এই অভিনেত্রী।
বলিউড ছাড়ার পর থেকেই সানা খানকে ঘিরে নানা গুঞ্জন ও সমালোচনা ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে স্বামীর প্রভাবেই কি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? অনেকেই এমনকি তাকে ‘ব্রেনওয়াশড’ বলেও কটাক্ষ করেন। অবশেষে এসব জল্পনা-কল্পনার জবাব নিজেই দিলেন সানা।
স্পষ্ট ভাষায় তিনি জানান, বলিউড ছাড়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত। সানার কথায়, ‘কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, তা নিজের ইচ্ছা ও বিশ্বাস থেকেই করেছি।’ একই সঙ্গে তিনি পরিষ্কার করে বলেন, তার স্বামী মুফতি আনাস সায়েদ কখনোই তাকে অভিনয় ছাড়তে বাধ্য করেননি।
এই ‘বিগ বস’ তারকা আরও জানান, তার জীবনের এই পরিবর্তনের পেছনে ছিল আত্মিক শান্তি ও মানসিক প্রশান্তির খোঁজ। অভিনয়ের বাইরে একটি ভিন্ন জীবনের অর্থ খুঁজে পাওয়ার তাগিদ থেকেই তিনি এ পথ বেছে নিয়েছেন। সানা বলেন, তার স্বামী বরাবরই তার সিদ্ধান্তকে সম্মান করেছেন, কিন্তু কখনোই কোনো কিছু চাপিয়ে দেননি।
এর আগেও একাধিক সাক্ষাৎকারে সানা খান বলেছেন, শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার মধ্যেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। বলিউডের ব্যস্ততা ও চমকের বাইরে একটি অর্থবহ জীবন গড়াই এখন তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, ‘বিগ বস ৬’-এ অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সানা খান। এরপর ‘টয়লেট: এক প্রেম কথা’ এবং সালমান খানের ‘জয় হো’ ছবিসহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও ভিন্ন জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছেন সানা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত