ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিক্যুয়েলের ট্রেলার ঘিরে উত্তেজনা
বিনোদন ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার। মুক্তির পরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ট্রেলারে আগের ছবির তুলনায় আরও তীব্র অ্যাকশন ও উত্তেজনাপূর্ণ দৃশ্যের আভাস মিলেছে।
ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের ধারাবাহিকতা ধরে গল্পটি এগিয়েছে আরও নাটকীয় মোড়ে। এতে রণবীর সিংয়ের চরিত্র ‘জসকিরত সিং রঙ্গি’ এবার আরও ভয়ংকর অবতারে হাজির হয়েছেন। কীভাবে তিনি একসময় দুর্ধর্ষ ‘হামজা’ হয়ে ওঠেন, সেই রূপান্তরের গল্পই সিনেমাটির মূল উপজীব্য।
অর্থাৎ ‘জসকিরত সিংহ রঙ্গি’ থেকে ‘হমজা’ হয়ে ওঠার পেছনের ঘটনাপ্রবাহ এবং তার জীবনের কঠিন পথচলাকেই দ্বিতীয় কিস্তিতে তুলে ধরা হয়েছে। এতে চরিত্রটির ভেতরের পরিবর্তন ও ক্ষমতার লড়াই স্পষ্টভাবে ফুটে উঠবে।
প্রথম ছবিতে অক্ষয় খন্না অভিনীত রহমান বালোচকে হত্যার পর গল্প নতুন মোড় নেয়। দ্বিতীয় পর্বে রণবীর সিংয়ের চরিত্র ‘হমজা’ ‘শের-এ-বালোচ’ হিসেবে আবির্ভূত হয়ে লিয়ারি অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠার পথে এগিয়ে যায়। ট্রেলারের বিভিন্ন দৃশ্যে তার এই হিংস্র ও শক্তিশালী উপস্থিতির ঝলক দেখা গেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রেলার প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ার করে রণবীর লিখেছেন, ‘বলেছিলাম না, এবার বিষয়টা ব্যক্তিগত।’ রণবীরের এই ক্যাপশন থেকেই সিনেমার গল্পে ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার পালা ‘ধুরন্ধর’-এর সাফল্য দ্বিতীয় পর্বেও নির্মাতারা ধরে রাখতে পারেন কিনা।
ছবিটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদী। প্রথম পর্বের মতো এবারও পরিচালকের দায়িত্ব পালন করেছেন আদিত্য ধর। আগামী ১৯ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)