ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
ঢালিউডের ‘ড্যান্সিং হিরো’ ইলিয়াস জাভেদ আর নেই
বিনোদন ডেস্ক: ঢালিউডের সোনালী যুগের প্রভাবশালী নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে সংগ্রাম করার পর ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে পাঞ্জাবে চলে গেলেও নিয়তি তাকে টেনে আনে ঢাকার চলচ্চিত্র অঙ্গনে।
১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে রূপালি পর্দায় নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তার ভাগ্য উজ্জ্বল হয়। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।
এরপর তিনি আর পিছনে ফিরে তাকাতে হয়নি; একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে দর্শকদের মনে ‘ড্যান্সিং হিরো’ হিসেবে স্থায়ী স্থান গড়ে তোলেন। চলচ্চিত্র জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে ১৯৮৪ সালে বিয়ে করেন সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরীকে।
সত্তুর ও আশির দশকের দর্শকদের কাছে জাভেদ মানেই ছিল পর্দা কাঁপানো নাচ এবং অ্যাকশনের এক অনবদ্য মিশ্রণ। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্রের একটি স্বর্ণযুগের অধ্যায় শেষ হলো। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিভৃতে চিকিৎসা নিচ্ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ফাইনালে ওঠার সমীকরণে জিম্বাবুয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১ নভেম্বর পর্যন্ত