ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
সরকার একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি আদর্শ বা উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। চলতি মাসেই বাংলাদেশে দায়িত্ব পালনে আসা মার্কিন রাষ্ট্রদূতের এটিই ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে ড. ইউনূস জানান, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, এটি হবে একটি উৎসবমুখর নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগীরাও এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে নতুন শ্রম আইনের সংস্কারের বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
বাণিজ্য বিষয়ে প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং আশা প্রকাশ করেন যে চলমান আলোচনার মাধ্যমে বাণিজ্য সুবিধা আরও বাড়বে। মার্কিন রাষ্ট্রদূতও দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশেষ করে কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার প্রশংসা করেন ড. ইউনূস। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে আসিয়ান (ASEAN)-এর সদস্যপদ পাওয়ার চেষ্টা এবং দক্ষিণ এশিয়ায় সার্ক (SAARC)-কে পুনরুজ্জীবিত করার স্বপ্নের কথা জানান তিনি। বৈঠকে সম্প্রতি বাংলাদেশের ওপর আরোপিত মার্কিন ভিসা বিধিনিষেধ নিয়েও আলোচনা হয়।
এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত