ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
মানহানির অভিযোগ নিয়ে ইসিতে রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি এলাকায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হাতে লাঞ্ছিত হওয়া, অশালীন গালিগালাজ এবং কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ নিয়ে সশরীরে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে তিনি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও কয়েকজন কমিশনারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ জানুয়ারি আশুগঞ্জের শরীফপুরে এক সভায় তাকে লক্ষ্য করে অত্যন্ত মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। তাকে ‘টিস্যু পেপার’, ‘নর্তকী’ এবং ‘মমতাজ বেগমের’ সঙ্গে তুলনা করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তিনি এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে উপহাস করা হয়েছে।
রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, বড় একটি জোট সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই বিশাল প্যান্ডেল ও বিলাসবহুল মঞ্চ তৈরি করে তারা সমাবেশ করছে এবং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। অথচ মাঠ পর্যায়ের কর্মকর্তারা এসব দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। উল্টো সামান্য কারণে তাকে ও তার সমর্থকদের দুই দফায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইসি ভবন চত্বরে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, “আমাকে ও আমার সমর্থকদের ওপর হামলা করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি ছোট একটা টেবিল নিয়ে বসলেও আমাকে জরিমানা করা হয়। এই ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে।” তিনি আরও যোগ করেন, “যদি ভোট চুরি না হয় এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তবে আমি জনগণের বিপুল ভোটে জয়ী হবো।”
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)