ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
শিক্ষা উপদেষ্টা
'আমাদের বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে'
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা কেবল ব্যক্তিগত সাফল্যের মাধ্যম নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে এবং নৈতিক মূল্যবোধ রক্ষায় এর যথাযথ ব্যবহার জরুরি।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “আমাদের একটি মানসম্মত, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা যেন কেবল নিজেদের উন্নতির জন্য না হয়ে সমাজের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা পালনে ব্যবহৃত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, উচ্চশিক্ষা যেমন নতুন সুযোগ তৈরি করে, তেমনি সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের বাধ্যবাধকতাও তৈরি করে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে অধ্যাপক আবরার বলেন, “একটি অরাজনৈতিক আন্দোলন হিসেবে শুরু হওয়া এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা যে সাহসিকতা দেখিয়েছেন, তা অতুলনীয়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, ক্রমবর্ধমান টিউশন ফি অনেক মেধাবী শিক্ষার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বৃত্তি এবং আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস