×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল

২০২৬ মার্চ ১১ ১৫:০৭:০৬

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন হাইকোর্ট মঞ্জুর করেছে। আইনজীবী মোনায়েম নবী শাহীন জানান, এই আদেশের পর খায়রুল হক জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই।

বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এ আদেশ দেন।

জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি সংক্রান্ত চারটি মামলায় খায়রুল হককে গত রোববারও হাইকোর্ট জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত