ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সংসদের প্রথম অধিবেশনে সভাপতি মনোনীত করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে কার্যকর ও প্রাণবন্ত পরিবেশ নিশ্চিত করতে সকল বিরোধীদলের সঙ্গে সমন্বয় করতে চায় সরকার দল। এই কথা বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ নেতা তারেক রহমান আজ সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর চিফ হুইপ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, “জাতীয় সংসদে আমরা বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কামনা করি। আমাদের লক্ষ্য মানুষের জীবন মান উন্নয়ন করা।” তিনি আরও জানান, সংসদের কার্যক্রম ও সদস্যদের আচরণ নির্ধারিত হবে এবং আগামীকাল সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন করবেন, তিনি জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন। এরপর সংসদ অধিবেশন শুরু হবে এবং সদস্যদের ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।
সরকার দলীয় চিফ হুইপ আরও বলেন, “জাতীয় সংসদের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষয়ে কোন প্রস্তাব আসে নি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী