ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
বিশেষজ্ঞদের সহায়তায় যানজট নিরসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত নীতি ও পলিসি নির্ভর। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ি ও ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে উন্নয়ন এবং জননিরাপত্তা নিয়ে গঠনমূলক বিতর্ক হওয়া প্রয়োজন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় যানজট নিরসনে কাজ করবে বিএনপি। ঢাকার ওপর চাপ কমাতে চারপাশ ঘিরে স্যাটেলাইট সিটি গড়ে তোলা হবে, যা ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার ট্রেন যোগাযোগের আওতায় থাকবে। এছাড়া বুড়িগঙ্গা নদীকে লন্ডনের টেমস নদীর আদলে সংস্কারের পরিকল্পনা রয়েছে। নদীর তলদেশ থেকে পলিথিন অপসারণ ও খননের মাধ্যমে এর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে বলে তিনি জানান।
দরিদ্র ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, “বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। স্বচ্ছলরা হয়তো এটি ব্যবহার করবেন না, কিন্তু দরিদ্রদের জন্য এটি হবে বড় সুরক্ষা।” এছাড়া কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার অঙ্গীকার করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ কাজ করা হবে। ডিআরইউ-এর নিরপেক্ষতা ও গণতান্ত্রিক চর্চার প্রশংসা করে তিনি বলেন, বিগত সময়ে দেশে গণতন্ত্রের সংকট থাকলেও ডিআরইউ প্রতিবছর নিয়মিত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আদর্শ বজায় রেখেছে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো মহল গ্রামের নারীদের কাছ থেকে বিকাশের তথ্য সংগ্রহ করছে উল্লেখ করে তারেক রহমান একে ‘নিন্দনীয়’ কাজ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “আমরা একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে।”
মতবিনিময় শেষে ডিআরইউ-এর পক্ষ থেকে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ‘পারিবারিক মিলনমেলা’ অনুষ্ঠানে সপরিবারে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। এসময় সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল