ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এনসিপির এই প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
দলীয় সূত্র জানায়, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনসিপি নেতাদের ভাষ্য অনুযায়ী, সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের ভূমিকা, পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এবং বিদ্যমান নির্বাচন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
বৈঠক শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সামনে আলোচনার বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে এনসিপি প্রতিনিধিদের।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। ওই সাক্ষাতে তারা দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে ধরেন এবং এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করার কথাও জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ