ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে। সড়কটির নাম রাখা হয়েছে “খালেদা জিয়া স্ট্রিট”।
শহরটির ‘অফিস অফ দ্য মেয়র অ্যান্ড সিটি কাউন্সিল’ থেকে গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা এক আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত জানানো হয়। হ্যামট্রাম্যাকের মেয়র আমের গালিব এবং সিটি কাউন্সিলের সদস্যদের স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
সিটি কাউন্সিলের ঘোষণাপত্রে বেগম খালেদা জিয়াকে একজন ‘ঐতিহাসিক এবং প্রভাবশালী জাতীয় নেতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে উল্লেখ করা হয় যে, তিনি কেবল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীই নন, বরং মুসলিম বিশ্বের একজন অগ্রগামী নেত্রী হিসেবে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পথ সুগম করেছিলেন।
ঘোষণাপত্রে তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য কিছু দিক তুলে ধরা হয়:
১. সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও শক্তিশালীকরণে তাঁর আপসহীন ভূমিকা।
২. নারী শিক্ষা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে নেওয়া বৈপ্লবিক পদক্ষেপ।
৩. দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান।
৪. আন্তর্জাতিক কূটনীতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধিতে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব।
মেয়র আমের গালিবের পাশাপাশি এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন মেয়র প্রো টেম আবু মুসা, কাউন্সিলর মুহিত মাহমুদ, মুহতাসিন সাদমানসহ অন্যান্য কাউন্সিল সদস্যবৃন্দ। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, “এই জাতীয় শোকের সময়ে হ্যামট্রাম্যাকের অধিবাসী ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় বাংলাদেশের মানুষের সাথে সংহতি প্রকাশ করছে। তাঁর স্থিতিস্থাপকতা, প্রত্যয় এবং দেশপ্রেমের যে উত্তরাধিকার তিনি রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এই নামকরণের মাধ্যমে প্রবাসে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র রক্ষার লড়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। হ্যামট্রাম্যাকের মতো একটি গুরুত্বপূর্ণ শহরে তাঁর নামে সড়ক হওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ দেখা দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)