ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, তদন্তের নির্দেশ
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে গেছে।
বিষয়টি তদন্তের জন্য প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)কে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিএসইসি’র সার্ভিল্যান্স বিভাগের উপ-পরিচালক মো. নানু ভূঁইয়া একটি চিঠি ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
বিএসইসি’র নির্দেশে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি, সুবিধাভোগী লেনদেন অথবা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
কমিশন বলেছে, এই তদন্ত প্রতিবেদন আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কমিশনকে জমা দিতে হবে।
২০১৪ সালে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এটি ‘জেড’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানিটির মোট ৭ কোটি ৩০ লাখ ৪০ হাজার শেয়ার রয়েছে, যার অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৪ লাখ টাকা। এতে পুঞ্জীভূত লোকসান রয়েছে ৮৬ কোটি ৬৬ লাখ টাকা।
সাম্প্রতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ ডিসেম্বর খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দাম ছিল ৭ টাকা ২০ পয়সা, যা আজ ৪ ফেব্রুয়ারি লেনদেনে ৩৩ টাকা ২০ পয়সায় বিক্রি হয়েছে। মাত্র ৩০ কর্মদিবসে শেয়ারটির দাম বেড়েছে ২৬ টাকা, যা ৩৬১ শতাংশ বৃদ্ধির সমান।
বিএসইসি মনে করছে, উৎপাদন বন্ধ থাকা ও লোকসানি কোম্পানির শেয়ারদর কারসাজি ছাড়া এ ধরনের হারে বৃদ্ধি হওয়া সম্ভব নয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির