ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের কাতার ও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথা ঘোষণা করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে তিনি এ অবস্থান তুলে ধরেন।
তৌহিদ হোসেন বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের অযৌক্তিক আক্রমণ কেবল কাতারের ওপর আক্রমণ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা। তিনি এই আগ্রাসনকে ইসরায়েলের বেপরোয়া অভিযানের অংশ হিসেবে আখ্যায়িত করেন, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবগুলোকে অবজ্ঞা করে চলেছে।
সম্মেলনে বাংলাদেশ ইসরায়েলি উসকানি ও আগ্রাসন রোধে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েলকে এই আগ্রাসনের জন্য জবাবদিহি করতে হবে এবং অবিলম্বে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধের দাবি জানাতে হবে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ২৪ জন রাষ্ট্র ও সরকার প্রধান এবং অন্যান্য দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নেতারা ৯ সেপ্টেম্বর কাতারের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম দেশগুলোর নিরাপত্তা, সুরক্ষা এবং মর্যাদার প্রতি সর্বাত্মক সমর্থনের প্রতিশ্রুতি দেন।
তারা গাজায় ইসরায়েলি দখলদারত্ব অবিলম্বে বন্ধ করার এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে দ্বিরাষ্ট্রীয় ফরমুলা অনুসরণ করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়াও, গাজার জনগণের জন্য আন্তর্জাতিক সাহায্য ও খাদ্য সরবরাহের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারের দাবি জানানো হয়। নেতারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপ দাবি করেন যাতে ইসরায়েলি নেতারা মুসলিম রাষ্ট্রের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন ও ফিলিস্তিনে গণহত্যা চালানোর জন্য জবাবদিহি করতে পারেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস