ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রিজার্ভ শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী আয় ও রপ্তানি বৃদ্ধির কারণে বাজারে মার্কিন ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় এর দাম কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনা শুরু করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। ডলার প্রতি বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৫ পয়সা, যা মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে নির্ধারিত হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত মোট ১৭৫ কোটি মার্কিন ডলার কিনেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ডলারের চাহিদা কমার কারণে এর দাম কিছুটা নিম্নমুখী ছিল। এই ধারা অব্যাহত থাকলে রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরণকারীরা নিরুৎসাহিত হতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ডলারের দাম একটি নির্দিষ্ট সীমার নিচে নামতে না দেওয়া।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ রিজার্ভকে কিছুটা শক্তিশালী করবে এবং বাজারে আস্থা ফিরিয়ে আনবে। যদিও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য আমদানি নিয়ন্ত্রণ, রপ্তানি বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর উপর জোর দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল