ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর নির্বাচিত নারীদের ‘গৃহদাসী' মন্তব্যে চাকুরি হারালেন ব্র্যাক গবেষক
নিজস্ব প্রতিবেদক :ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের চারজন সদস্যকে ‘ঘরের দাসী’ বলে মন্তব্য করা ব্র্যাকের গবেষক রাকিবুল মবিনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
ঘটনার সময় মবিন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টে (বিআইজিডি) কর্মরত ছিলেন। ডাকসুর কয়েকজন নেতা মবিনের এই মন্তব্যের বিষয়টি বিআইজিডিকে ই-মেইলে অবহিত করেন। পরে তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে প্রতিষ্ঠানটি তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়।
এর আগে তাশফিকুর রব নামের একজন ডাকসু নির্বাচনে বিজয়ী চারজন ছাত্রীর প্রশংসা করে একটি পোস্ট দেন। ছবিতে থাকা তিনজন ছাত্রী হিজাব পরিহিত ছিলেন। সেই পোস্ট শেয়ার করে মবিন ইংরেজিতে লেখেন, “house slaves” - গৃহদাসী।
তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি প্রথমে পোস্ট ডিলেট করেন, ফেসবুক প্রোফাইল থেকে ব্র্যাকের নাম হাইড করেন এবং পরে পুরো ফেসবুক অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভ করে দেন। মবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীও।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিআইজিডি জানায়, পোস্টটি তার ব্যক্তিগত মত হলেও এটি কোনোভাবেই বিআইজিডি’র মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।
যথাযথ পদক্ষেপ অনুসরণ করে এবং নৈতিক ও পেশাদারী অবস্থান সমুন্নত রাখতে জড়িত ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবসান টানা হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)