ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিমা ও স্বাস্থ্যসেবা একসাথে দেবে সোনালী লাইফ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের চতুর্থ প্রজন্মের জীবন বিমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করেছে। এখন থেকে কোম্পানিটির বিমা গ্রাহকেরা স্বাস্থ্যসেবার সুবিধাও পাবেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম।
তিনি জানান, গ্রাহকদের জন্য জীবন বিমা সুবিধার পাশাপাশি এবার থেকে টেলিমেডিসিন সেবা যুক্ত হচ্ছে। “গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিমা সুবিধার পাশাপাশি স্বাস্থ্যসেবা একই সঙ্গে সহজলভ্য হবে। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ,” বলেন রফিকুল ইসলাম।
ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স চুক্তিবদ্ধ হয়েছে টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশ-এর সঙ্গে। সোমবার সোনালী লাইফের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সোনালী লাইফের পক্ষ থেকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন। এ সময় সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিলসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিক বাংলাদেশের টেলিমেডিসিন সুবিধা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি মিলভিকের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সোনালী লাইফের বিভিন্ন বিমা পরিকল্পনা আরও দ্রুত ও সহজভাবে গ্রাহকের কাছে পৌঁছাবে।
মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, “সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। গ্রাহকেরা এখান থেকে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার পাশাপাশি বিমা সুবিধাও আরও নির্ভরযোগ্যভাবে গ্রহণ করতে পারবেন।”
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিমা সেবায় স্বাস্থ্য সুবিধা সংযুক্ত হওয়ায় গ্রাহকের আস্থা বাড়বে এবং বিমা খাতে ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে গ্রাহকরা একসঙ্গে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা পেয়ে আরও বেশি আকৃষ্ট হবেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি