ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দুই ফার্মার শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ
নিজস্ব প্রতিবেদক : একই বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া দুই ওষুধ কোম্পানিতে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। যে কারণে ধারাবাহিকভাবে ওই দুই কোম্পানির দর বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে জায়গা করে নিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং টেকনো ড্রাগস লিমিটেড।
কোম্পানি দুটির মধ্যে আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৭.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকা ৪০ পয়সায়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। আজ কোম্পানিটির শেয়ার দর ৫৯ টাকা ৬০ পয়সা থেকে ৬৪ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৬ কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা ও ১২২ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পাটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৪৬৩ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এদিকে আজ টেকনো ড্রাগসের শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৬.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩৬ টাকা ১০ পয়সা থেকে ৩৮ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ২৪ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা ও ১৩১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পাটির বর্তমান রিজার্ভের পরিমাণ ১৯৫ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার