ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিনিয়োগকারীদের সর্বোচ্চ নজর দুই ব্যাংকের শেয়ারে
নিজস্ব প্রতিবেদক : আগের দিন বড় পতনের পর আজ সোমবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। এদিন সূচকের সামান্য উত্থান ঘটলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমছে। এর মধ্যেও বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ ছিল দুই ব্যাংকের শেয়ারে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ব্যাংক দুটি হলো- রূপালী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। আজ ডিএসইতে এই দুই ব্যাংক দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে। এদিন ব্যাংক দু’টির শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহের কারণে বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।
ব্যাংক দুটির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৩০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন ব্যাংকটির শেয়ার দর ২২ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৬ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৭০০ কোটি টাকা এবং ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা। ব্যাংকটি সর্বশেষ ২০২৩ সালে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
এদিকে, আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকায়। এদিন ব্যাংকটির শেয়ার দর ১৮ টাকা ২০ পয়সা থেকে ২০ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১৬ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১ হাজার কোটি টাকা এবং ৬৫৮ কোটি ৮৬ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০৮ কোটি ৪২ লাখ টাকা। ব্যাংকটি সর্বশেষ ২০২৪ সালে ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি