ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএসের ফল পুনঃপ্রকাশের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আড়াই মাসেরও বেশি সময় পরও নিয়োগ কার্যক্রম শুরু না হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রার্থীরা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখনও সুপারিশপ্রাপ্তদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়নি। এর প্রতিবাদে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী প্রার্থীরা।
প্রার্থীরা অভিযোগ করেছেন, ২০২১ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় সাড়ে তিন বছর পর চলতি বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু এরপরও গেজেট প্রকাশসহ পরবর্তী কার্যক্রম শুরু হয়নি। অথচ একই সময়ে ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নেওয়া হয়েছে, যা ৪৪তম বিসিএসের প্রার্থীদের মধ্যে বৈষম্যের জন্ম দিয়েছে।
মানববন্ধনে জানানো হয়, ৪৪তম বিসিএসের ফলাফলে ৩৭২ জন রিপিট ক্যাডার থাকায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সচিব কমিটির অনুমোদনের পরও পিএসসির মতামতের জন্য নথি আটকে আছে, যার ফলে এই প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়েছে। চার বছরের দীর্ঘ প্রক্রিয়ার পরও নিয়োগ না হওয়ায় প্রার্থীরা তীব্র মানসিক চাপে আছেন এবং পিএসসির দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
প্রার্থীদের প্রধান তিনটি দাবি হলো:
১. দ্রুত পুনঃফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা।২. ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ ও নিয়োগ নিশ্চিত করা।৩. ৪৪তম বিসিএসের নিয়োগ সম্পন্ন হওয়ার পর পরবর্তী বিসিএসের সুপারিশ করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা