ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিটিভিতে আট দলের প্রধানদের বক্তব্য সম্প্রচারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলকে সমান প্রচারের সুযোগ দিতে নির্বাচন কমিশন (ইসি) এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বিটিভিতে আটটি দলের প্রধানদের বক্তব্য সম্প্রচারের জন্য সরকারি টেলিভিশনকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বিএনপির আবেদনের ভিত্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের জন্য বিটিভিকে নির্দেশ দিয়েছিল কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, যে সব দলের প্রধানদের বক্তব্য সম্প্রচারিত হবে সেগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপি।
চিঠিতে কমিশন সব ধরনের প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থার জন্য বিটিভিকে নির্দেশ দিয়েছে যাতে নির্বাচনকালীন প্রচারণার সময়সীমার মধ্যে বিষয়গুলো ধারাবাহিকভাবে সম্প্রচার করা যায়।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনী প্রচারণায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। বিএনপির বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা না থাকায় অন্যান্য দলগুলোও তাদের ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে বিটিভি সম্প্রচারে অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানিয়েছিল। ১০ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হওয়ার আগেই এই বক্তব্যগুলো নাগরিকরা টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল