ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে সচেতনতা বাড়াতে এফওয়াইপির আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটাধিকার ও গণতান্ত্রিক চর্চা জোরদারে তরুণদের সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফোরাম অফ ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি)। এই লক্ষ্য সামনে রেখে রাজধানীতে একটি সচেতনতামূলক আলোচনা সভা ও প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে এফওয়াইপির আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি তরুণ সমাজকে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় ভোটাধিকার নিশ্চিতকরণ ও নির্বাচন নিয়ে জনসচেতনতা বাড়াতে এফওয়াইপির উদ্যোগে দুটি গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। একই সঙ্গে এসব উপকরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কার্যক্রমও শুরু করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, গণতন্ত্রের মূল শক্তি মানুষের ভোটাধিকার। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে শুধু নির্বাচনকাল নয়, বরং সারাবছরজুড়েই জনসচেতনতা তৈরি করা জরুরি। তরুণদের সচেতন অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম বলেন, ভোটাধিকার রক্ষায় সংগঠিত জনমত তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফওয়াইপির উপদেষ্টা রাশেদ উল হক সরকার জানান, সাধারণ মানুষ ও বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নির্বাচন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ইলমি সূচনা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি