ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যে ৪ পদ্ধতিতে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটাররা সহজে নিজের ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে চারটি নতুন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত, নির্ভুল ও স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় তথ্য যাচাই করতে পারবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে এই সুবিধার বিস্তারিত তথ্য জানিয়েছেন।
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপভোটাররা Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ইনস্টল করার পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
২. হটলাইন নম্বর ১০৫ভোটাররা ১০৫ নম্বরে কল করে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। তথ্য পেতে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন। সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে এবং কল সম্পূর্ণ ফ্রি।
৩. এসএমএসের মাধ্যমে ১০৫ভোটাররা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইটecs.gov.bd ওয়েবসাইট থেকেও ভোটকেন্দ্র এবং ভোটার নম্বরের তথ্য পাওয়া যাবে। নির্বাচনী এলাকা, উপজেলা/থানা নির্বাচন করে অথবা এনআইডি ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে প্রয়োজনীয় তথ্য দেখাবে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং যাতায়াতের পথও জানা যাবে।
নির্বাচন কমিশন আশা করছে এই আধুনিক ও সহজ পদ্ধতিগুলো ভোটারদের জন্য নির্বাচন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’