ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ভোটের দিনে কেন্দ্রজুড়ে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: ভোটের দিনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা আশপাশে ধূমপান করা যাবে না। ভোটার, প্রার্থী, এজেন্ট কিংবা দায়িত্বপ্রাপ্ত কেউই এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জারি করা হয়। এতে দেশের সব ভোটদান কেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটারদের স্বাস্থ্য সুরক্ষা এবং শৃঙ্খলাপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ