ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
বগুড়া-২ এ বড় ধাক্কা, ছিটকে গেলেন নাগরিক ঐক্যের মান্না
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বড় ধরনের চমক দেখা দিয়েছে। নির্বাচনী হলফনামায় অসঙ্গতি ও তথ্যের গড়মিলের অভিযোগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি বগুড়া-২ আসনের প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেন।
এই আসনে নির্বাচনে অংশ নিতে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দুপুর আড়াইটার পর থেকে একে একে প্রার্থীদের মনোনয়ন যাচাই শুরু হয়। যাচাই-বাছাই শেষে সাতজনের মধ্যে ছয়জনের মনোনয়ন পরীক্ষা সম্পন্ন হয়। অপর একজন প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারী উপস্থিত না থাকায় তার মনোনয়ন যাচাই আপাতত মুলতবি রাখা হয়েছে।
যাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী শাহাদাতুজ্জামানের মনোনয়ন। অন্যদিকে বাতিল হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু এবং গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকারের মনোনয়ন।
মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল করেননি। এই গুরুতর অসংগতির কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। পাশাপাশি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় একাধিক তথ্যগত গড়মিল পাওয়া যাওয়ায় তার মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)