ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মির্জা ফখরুলের বার্ষিক আয় ১২ লাখ, মোট সম্পদ কত?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে আয়-ব্যয় ও সম্পদের বিস্তারিত চিত্র।
হলফনামা অনুযায়ী, বিভিন্ন উৎস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বার্ষিক আয় ১২ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা। আয়ের খাতভিত্তিক বিবরণে দেখা যায়, কৃষি খাত থেকে তার আয় বছরে ১ লাখ ৮০ হাজার টাকা।
এ ছাড়া ব্যবসা খাত থেকে তিনি বছরে আয় করেন ১ লাখ ৯৭ হাজার টাকা, যা হুরমত আলী মার্কেটের শেয়ার থেকে প্রাপ্ত। পরামর্শক হিসেবে দুটি প্রতিষ্ঠান থেকে সম্মানী ভাতা বাবদ প্রায় ৮ লাখ টাকা আয় করেন তিনি। অন্যান্য উৎস থেকে তার আয় ৭ হাজার ৯০১ টাকা।
সব মিলিয়ে হলফনামায় তার বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার টাকা উল্লেখ করা হয়েছে, যা মাসিক হিসাবে দাঁড়ায় প্রায় ৯৮ হাজার ৫৯৪ টাকা।
সম্পদের হিসাবেও বিস্তারিত তথ্য দিয়েছেন বিএনপির মহাসচিব। হলফনামা অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৮৮৩ টাকা। এর মধ্যে ব্যাংকে জমা অর্থ, নগদ টাকা, স্বর্ণালংকার ও শেয়ারে বিনিয়োগসহ অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ৬৯ টাকা।
অন্যদিকে কৃষি ও অকৃষিজমি এবং বাড়ি মিলিয়ে তার স্থাবর সম্পত্তির (অর্জনকালীন) মূল্য উল্লেখ করা হয়েছে ১৯ লাখ ৫ হাজার ৮১৪ টাকা। এছাড়া তার নামে পাঁচ একর কৃষিজমি রয়েছে। পৈতৃক সূত্রে পাওয়া একটি দোতলা বাড়ির অংশের মালিকানাও তার নামে রয়েছে।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়স ৭৭ বছর এবং তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত