ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
সম্পদের দিক দিয়ে মির্জা আব্বাসকে টপকে চমক দেখাল তার ছেলে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার ছেলে মির্জা ইয়াসির আব্বাসের সম্পদের তুলনামূলক হিসাব নজর কেড়েছে। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, রাজনৈতিক ক্ষেত্রে বড় নাম হলেও সম্পদে তার ছেলে এগিয়ে গেছেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের নিজের মোট সম্পদ ৫৩ কোটি ১৬ লাখ টাকা, যেখানে তার ছেলে ইয়াসির আব্বাসের একক সম্পদ ৬৬ কোটি ৬৪ লাখ টাকা। বাবার ছায়ায় থাকা ব্যবসায়িক সাফল্য পরিবারের আর্থিক অবস্থানকে আরও দৃঢ় করেছে।
হলফনামায় দেখানো হয়েছে, মির্জা আব্বাসের হাতে নগদ রয়েছে প্রায় ২ কোটি ৫১ লাখ টাকা এবং ১ লাখ ২ হাজার ৮৭৫ মার্কিন ডলার। তার স্ত্রী আফরোজা আব্বাসের নগদ ১ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা ও ৬৮ হাজার ৯৬০ মার্কিন ডলার। ব্যাংক অ্যাকাউন্টে বাবার নামে ৭১ লাখ ৪৩ হাজার ৯১৯ টাকা, স্ত্রীর নামে ৭ লাখ ৫৬ হাজার ৫৯৯ টাকা। স্থায়ী আমানত বাবার নামে ৩ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার এবং স্ত্রীর নামে ৩২ লাখ ৬৬ হাজার টাকা।
ব্যবসায়িক বিনিয়োগের দিক থেকে মির্জা আব্বাসের বড় অংশ ব্যাংকিং খাতে। তার নামে ঢাকা ব্যাংকের শেয়ার ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার বেশি, এবং বিও অ্যাকাউন্টে ৬ কোটি ৫৫ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। স্ত্রী আফরোজা আব্বাসের নামে ঢাকা ব্যাংকের শেয়ার ৩১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকার।
সম্পদ তালিকায় গাড়ি, স্বর্ণ ও আগ্নেয়াস্ত্রও উল্লেখযোগ্য। মির্জা আব্বাসের দুটি গাড়ির মূল্য ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। অলংকার বাবদ নিজের নামে ৩০ লাখ, স্ত্রীর নামে ২২ লাখ টাকা। আগ্নেয়াস্ত্র বাবার নামে ৩টি, স্ত্রীর নামে ২টি। আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী বাবার নামে যথাক্রমে ২০ লাখ ও ২২ লাখ টাকার।
জমি ও ফ্ল্যাটের ক্ষেত্রে মির্জা আব্বাসের অকৃষি জমি ১৮ লাখ ৫ হাজার টাকা, যৌথ মালিকানায় ৯৪ লাখ ৮১ হাজার টাকা। উত্তরাধিকার সূত্রে ৬ হাজার ১০৬ বর্গফুটের একটি ভবন, ৬টি ফ্ল্যাট, ২টি পার্কিং এবং একটি ভবনের ৮ হাজার ৩০ বর্গফুট ফ্লোর স্পেস রয়েছে তার।
হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাসের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার টাকা, যার বিপরীতে তিনি ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার টাকা আয়কর দিয়েছেন। স্ত্রী আফরোজা আব্বাসের মোট সম্পদ ২০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার টাকা, বার্ষিক আয় ৪৪ লাখ ৩৭ হাজার টাকা। ছেলে ইয়াসির আব্বাসের মোট সম্পদ ৬৬ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা, বার্ষিক আয় ৬ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা। মেয়ে নাবিলা আব্বাসের মোট সম্পদ ৬ কোটি ৪২ লাখ ৭৭ হাজার টাকা, বার্ষিক আয় ৪৫ লাখ ৫২ হাজার টাকা।
ঋণ ও মামলার তথ্য অনুযায়ী, মির্জা আব্বাস ও স্ত্রীর নামে প্রায় ২৫ কোটি টাকা ঋণ রয়েছে। সরকারি পাওনা নেই। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক এই নেতার বিরুদ্ধে বর্তমানে ৩২টির মতো মামলা চলছে।
জুয়েল/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল