ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী হলফনামায় হান্নান মাসউদের বার্ষিক আয় ৬ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদের নামে কোনো স্থাবর সম্পদ নেই। নির্বাচনি হলফনামায় তিনি জানিয়েছেন, তার মালিকানায় একটি মাত্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেটি থেকেই তার বার্ষিক আয় ৬ লাখ টাকা।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা সূত্রে জানা যায়, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের কাছে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা।
হলফনামায় উল্লেখ করা অস্থাবর সম্পদের হিসাবে দেখা যায়, তার ব্যাংক হিসাবে জমা আছে মাত্র ২ হাজার ৫৫ টাকা। এছাড়া কোম্পানির শেয়ারে বিনিয়োগ রয়েছে এক লাখ টাকা, স্বর্ণালঙ্কারের মূল্য আট লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে এক লাখ টাকা।
হলফনামা অনুযায়ী, তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী একজন শিক্ষার্থী। তার নামে কোনো ধরনের সম্পদ নেই। একইভাবে স্বামী-স্ত্রীর নামে কোনো দায় বা দেনার তথ্যও উল্লেখ করা হয়নি।
২৬ বছর বয়সী আবদুল হান্নান মাসউদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলীম পাস। পেশা হিসেবে তিনি ব্যবসার কথা উল্লেখ করেছেন। তিনি ঢাকার পরিবাগ এলাকায় ‘ডিজিল্যান্তি গ্লোবাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, যেখান থেকে বছরে ৬ লাখ টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তার ঘোষিত বার্ষিক আয় ৬ লাখ টাকা। একই রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। তার স্ত্রীর নামে কোনো আয়কর নথি দাখিল করা হয়নি।
হলফনামার শেষ অংশে উল্লেখ করা হয়, আবদুল হান্নান মাসউদের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সাঘরিয়া গ্রাম। তার পিতা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক এবং মাতা আয়েশা খাতুন বিলকিছ। তার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলার তথ্য নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত