ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
২০২৬ সালের প্রাথমিকের ছুটির তালিকা প্রকাশ, কমল ১২ দিন ছুটি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষের জন্য দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন এই তালিকায় আগের বছরের তুলনায় মোট ১২ দিন ছুটি কমানো হয়েছে। বিশেষ করে, পবিত্র রমজান মাসের সিংহভাগ সময় এবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এই ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা যায়।
তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে রোজা শুরুর পর থেকে ২১ রমজান পর্যন্ত প্রাথমিকের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৫ সালে রমজান, ঈদুল ফিতর এবং অন্যান্য জাতীয় দিবস মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকলেও ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন করা হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন এবং শীতকালীন অবকাশ ১১ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হয়েছে।
সার্বিকভাবে ২০২৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ছুটিগুলোর মধ্যে রয়েছে—রমজান ও ঈদুল ফিতর মিলিয়ে ১৯ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ১২ দিন, দুর্গাপূজা ৫ দিন এবং শীতকালীন অবকাশ ১০ দিন। অন্যান্য সব ছুটি মিলিয়ে পুরো বছরে মোট ৬৪ দিন ছুটি ভোগ করতে পারবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত