ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের দিকে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমানের ভোটার হতে কোনো ধরনের আইনগত প্রতিবন্ধকতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী, নির্বাচন কমিশন প্রয়োজনে যেকোনো সময় যে কাউকে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারে। ফলে তার ক্ষেত্রে আইনি কোনো জটিলতা দেখা দিচ্ছে না।
এর আগে দিনের কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আন্দোলনে আহতদের খোঁজখবর নেবেন তারেক রহমান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে সপরিবারে ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকেই তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে ফিরে যান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)