ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
আজ বাবার কবর জিয়ারত শেষে স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার জুমার নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দীর্ঘদিন পর দেশে ফেরার একদিন পরই আজ তারেক রহমান গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে অবস্থিত তার পিতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে রওনা হবেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করবেন।
তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, জুমার নামাজের পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করা হয়েছে।
এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সাভারজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন। অনেকেই শুক্রবার থেকেই স্মৃতিসৌধগামী মহাসড়কের আশপাশে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা জানিয়েছেন, আজ সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারের বেশি মানুষের গণজমায়েত হতে পারে বলে তারা প্রস্তুতি নিচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে