ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
‘আই হ্যাভ এ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি’
নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক বার্তার মাধ্যমে দেশ পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্বখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের ঐতিহাসিক ভাষণের অনুপ্রেরণা টেনে তিনি ঘোষণা করেন, দেশের মানুষের জন্য তার কাছে একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে তিনি জাতীয় ঐক্য ও গণসমর্থনকে প্রধান শক্তি হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সমাবেশে তিনি বলেন,“আই হ্যাভ এ প্ল্যান।”এজন্য সবাইকে পাশে চান তিনি।
তারেক রহমান বক্তব্যেমার্টিন লুথার কিং জুনিয়র-এর প্রসঙ্গ টেনে বলেন, তিনি বলেছিলেন“আইহ্যাভএড্রিম।”আর আজ তিনি দেশের মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন—“আইহ্যাভএপ্ল্যান,ফরদ্যপিপলঅবমাইকান্ট্রি।”তিনি জানান, এই পরিকল্পনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং তা বাস্তবায়নে প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন,দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবেএবং জনগণের সমর্থন পেলেই তা সফল করা সম্ভব। এ সময় তিনিদুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন।
এর আগেসাড়ে ৩টার পরপূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ারপ্রায় চার ঘণ্টা পরতিনি সমাবেশস্থলে পৌঁছান। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ মঞ্চ থেকে তারেক রহমানের বার্তাকে ‘আগামীর বাংলাদেশের রোডম্যাপ’ হিসেবে দেখছেন দলটির নেতারা। তারা বলছেন, এটি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং জনগণকে সম্পৃক্ত করে দেশ পরিবর্তনের দীর্ঘমেয়াদি কৌশলের সংকেত। নেতাকর্মীদের উপস্থিতি ও জনসমাগম এই পরিকল্পনার প্রতি আস্থার প্রকাশ বলে মনে করছে বিএনপি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে