ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
‘নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই’
নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা, অধিকার ও মর্যাদার সমন্বয়ে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ হবে মায়ের চোখে দেখা দেশের মতো যেখানে থাকবে ভয়হীন চলাচল, নিরাপদ জীবন এবং অধিকার ফিরে পাওয়ার নিশ্চয়তা। তার ভাষায়, “আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে মানুষ ঘর থেকে বের হয়ে নিশ্চিন্তে আবার ঘরে ফিরতে পারবে।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল।
তিনি বলেন, দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার নিশ্চিত দেখতে চায়। “আজ আমাদের সময় এসেছে, সবাই মিলে দেশ গড়ার,” যোগ করেন তিনি।
গণসংবর্ধনা মঞ্চে বিকেল৩টা ৫০ মিনিটেপৌঁছান তারেক রহমান। অনুষ্ঠানে নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণজোয়ারের এই সংবর্ধনাকে ‘দেশ পুনর্গঠনের ডাক’ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভক্তি নয় ঐক্যের শক্তিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। তিনি জানান, পেশাগত যোগ্যতা ও ন্যায্য অধিকারের ভিত্তিতে রাষ্ট্র গঠনের এখনই উপযুক্ত সময়। বিএনপি নেতারা বলেন, এই গণসংবর্ধনা শুধু নেতাকে বরণ নয়, বরং একটি নিরাপদ, অধিকারভিত্তিক ও ভয়হীন বাংলাদেশ নির্মাণের গণআকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে