ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কড়া নিরাপত্তায় প্রস্তুত শাহজালাল বিমানবন্দর
নিজস্ব প্রতিবেদক: তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, ঠিক তখনই তার নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি দৃশ্যমান হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের সিআইপি গেটে পৌঁছেছে বিশেষভাবে প্রস্তুত একটি বুলেটপ্রুফ বাস, একইসঙ্গে পুরো বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে বহুমাত্রিক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের সিআইপি গেটে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত এই বাসটি লাল ও সবুজ রঙে সজ্জিত। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি রয়েছে।
পাশাপাশি গণতন্ত্র ও রাজনৈতিক সংগ্রাম সম্পর্কিত স্লোগানও বাসটিতে প্রদর্শিত হয়েছে। বাসের গায়ে লেখা আছে তারেক রহমানের দেওয়া স্লোগান“সবার…”।
বাসটির জানালাগুলো শক্তভাবে সুরক্ষিত করা হয়েছে এবং সিআইপি এলাকায় প্রবেশের সময় চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘিরে থাকতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তারেক রহমান এই বুলেটপ্রুফ বাসে সরাসরিএভারকেয়ার হাসপাতালেযেতে পারেন, যেখানে তিনি তার অসুস্থ মায়ের খোঁজখবর নেবেন।
তিনি আরও জানান, হাসপাতালে যাওয়ার পথে তিনি৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-এ আয়োজিত একটি জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দলের মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে তারেক রহমানের চলাচলকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।
তার আগমন ঘিরে নেওয়া এই নিরাপত্তা ও সংবর্ধনা প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে দীর্ঘদিন পর তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত সফর নয়, বরং জাতীয় রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনালগ্ন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে