ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৬.১ মাত্রার ভূমিকম্প: জানুন উৎপত্তি কোথায়-ক্ষয়ক্ষতির পরিমাণ
সরকার ফারাবী: তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে বুধবার ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের পরপরই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া প্রশাসন।
কম্পনের প্রভাব রাজধানী তাইপেতেও অনুভূত হয়। শহরের বিভিন্ন এলাকায় উঁচু ভবনগুলো কেঁপে ওঠে, যা আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎ পত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি পর্যবেক্ষণ চালানো হলেও তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো রিপোর্ট আসেনি।
বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি (TSMC) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা তাদের কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার মতো ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। ফলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, দুটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থান করায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। অতীতেও ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে দেশটি। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক ভূমিকম্পে প্রাণ হারান শতাধিক মানুষ। আর ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত হন দুই হাজারেরও বেশি মানুষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত