ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে ক্ষেপণাস্ত্রের হুমকি পাকিস্তানি নেতার
আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এই সংবেদনশীল পরিস্থিতিতে পাকিস্তানের ক্ষমতাসীন দল, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর এক নেতা ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় যুব নেতা কামরান সাঈদ উসমানি বলেন, “ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।”
উসমানী আরও বলেন, যদি ভারত বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ চিন্তাধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান তা সহ্য করবে না। তিনি অভিযোগ করেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।
এছাড়া উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, “বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট করা। পাশাপাশি বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত।”
যদিও উসমানির এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও, পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, এমন বিবৃতি আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত