ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের শপথ গ্রহণ
ভারত-পাকিস্তানসহ যেসব দেশের সরকার প্রধান আমন্ত্রণ পেলেন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সরকার প্রধানের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। আগামী ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমন্ত্রণপত্র পেয়েছেন।
আমন্ত্রিতদের তালিকায় আরও রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে এনডিটিভি জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচির কারণে মোদির ঢাকায় আসার সম্ভাবনা কম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের কর্মসূচি থাকায় তিনি উপস্থিত থাকতে পারবেন না। তার পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান আঞ্চলিক ভূরাজনীতির দিক থেকে তাৎপর্যপূর্ণ। কারণ তারেক রহমান ইতোমধ্যে ভারত, পাকিস্তান ও চীনসহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। কয়েক বছর ধরে টানাপোড়েনের সম্পর্ক থাকা সত্ত্বেও শুক্রবার মোদি ও তারেক রহমানের মধ্যে টেলিফোনে কথা হয়েছে বলেও জানানো হয়।
সেই আলোচনায় মোদি তাকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর আবারও সরকার গঠনের পথে দলটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল