ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবেই বিএনপি নেতার বাড়িতে আগুন: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত ও পিছিয়ে দেওয়ার লক্ষ্যেই দুর্বৃত্তরা বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে এক মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এই মর্মান্তিক ঘটনায় বেলালের আট বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার বিনতি মারা যায়। এ্যানি চৌধুরী আজ সেই নিহত শিশুর আত্মার মাগফিরাত এবং দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেলাল ও তার বড় মেয়ে স্মৃতির দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, “এই নির্বাচনের সঙ্গে দেশের মানুষের ভাগ্য জড়িত। যারা নির্বাচনকে ভয় পায় এবং তা পেছাতে চায়, তারাই এ ধরনের বর্বর হামলার সঙ্গে জড়িত। আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে যেন কেউ নির্বাচন বানচাল করতে না পারে।” তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়দের আহ্বান জানান এবং তাদের সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ওই আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। বর্তমানে তার বড় মেয়ে স্মৃতি ঢাকার বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)