ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নাহিদ ইসলাম
'জুলাই অভ্যুত্থানের নামে কোনো সহিংসতা মেনে নেওয়া হবে না'
নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্রের ওপর হামলা ও মব ভায়োলেন্সকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে যে হামলার ঘটনা ঘটেছে, তা কোনো সাধারণ ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত অপরাধ। সংবাদমাধ্যমের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই গণ-অভ্যুত্থানের নাম ব্যবহার করে কেউ যদি এই ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তবে তা কোনোভাবেই অ্যালাউ (অনুমতি) করা হবে না। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে বাধ্য করতে হবে যেন এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করা হয়।’
বক্তব্যে তিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদেরও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে