ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে নারী ক্ষমতায়ন, মা-বোনদের নিরাপত্তা এবং আঞ্চলিক উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভকদগাজীতে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে জামায়াতে ইসলামীর প্রচারণার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে–নাউজুবিল্লাহ! এই ধরনের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।’ তিনি আরও যোগ করেন, ‘হেফাজতের আমির বলেছেন জামায়াতকে ভোট দেয়া নাজায়েজ। চরমোনাই পীর তাদের মিথ্যাবাদী বলেছেন। এমন দলকে ভোট দিলে আমরা ইমান নষ্ট করে ফেলব।’
আওয়ামী লীগবিহীন নির্বাচনে জামায়াতের সক্রিয়তা নিয়ে তিনি বলেন, ‘নৌকা না থাকায় এখন নতুন এসেছে দাঁড়িপাল্লা। তারা নতুন এসেছে, মানুষের কাছে যাক, শিখুক।’
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচিত হলে সবার আগে আমি আমার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। নারী জাগরণ শুরু হয়েছে, আপনারা আজ অনেক বেশি সজাগ।’ তিনি জানান, মা-বোনদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ হবে অন্যতম প্রধান হাতিয়ার। এছাড়া কৃষিভিত্তিক শিল্প ও ইপিজেড তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রথম বছরের মধ্যেই ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় সচল করার ঘোষণা দেন তিনি।
ব্যক্তিগত আবেগ জড়িয়ে মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘এটিই আমার শেষ নির্বাচন। আমি আগে অনেক নির্বাচন করেছি, জিতেছি আবার হেরেছিও; কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমাকে শেষবারের মতো কাজ করার সুযোগ দিন।’
তিনি ১৯৭১ সালের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শোষণমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিএনপি নতুন সরকার গঠন করতে চায় বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ