ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট, শুনানি কবে?
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই আসনের জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী শামীম আহমেদ এই রিটটি করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা জানান, রিট আবেদনে অভিযোগ করা হয়েছে যে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দেশ ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। দ্বৈত নাগরিকত্ব ও বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে তার প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
ঢাকা-১১ আসনের পরিস্থিতি:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ থেকে ২৩ এবং ৩৭ থেকে ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির এম এ কাইয়ুম এবং এনসিপির নাহিদ ইসলাম। এছাড়া জাতীয় পার্টির শামীম আহমেদসহ আরও বেশ কয়েকজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাহিদ ইসলামের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় এই আসনের নির্বাচনী সমীকরণে নতুন মোড় আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর