ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম তুললেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ফরম তোলেন।
মনোনয়ন ফরম তোলার পর গণমাধ্যমকে সজীব জানান, নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা সরকারকে জরুরি পদক্ষেপ হিসেবে নিশ্চিত করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, কিছু গোষ্ঠী দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
আসিফ মাহমুদ বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য গণতান্ত্রিক রূপান্তর গুরুত্বপূর্ণ।
তিনি শহীদ শরিফ ওসমান হাদির প্রসঙ্গও তুলে ধরেন। বলেন, ওসমান হাদি ছিলেন ঢাকা-১০ আসনের একজন সম্ভাব্য প্রার্থী। নির্বাচনের কার্যক্রম দুই মাস আগে থেকেই শুরু করেছিলেন এবং প্রতিদিন প্রচারণা চালাতেন। এছাড়াও তিনি গণতান্ত্রিক উত্তরণের পক্ষে ছিলেন।
আসিফ আরও উল্লেখ করেন, বিগত দেড় বছরে সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে নির্বাচনী এলাকায় জনগণের জন্য কার্যকরভাবে কাজে লাগাতে সাহায্য করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট