ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক সহায়তা চায় সরকার
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার সম্পৃক্ততা প্রত্যাশা করছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠায়। এতে তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জানানো হয়, ওএইচসিএইচআর-এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
সরকারি বিবৃতিতে পুনরায় জোর দিয়ে বলা হয়েছে, শহিদ শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা