ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ভিন্নমতের কারণে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশ বা ভিন্নমতের কারণে কারও ওপর হামলা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পরও এমন ঘটনা ঘটতে থাকা গভীর উদ্বেগের বিষয়।
রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সম্পাদক, অনলাইন নিউজ পোর্টালের প্রধান, রেডিও-টেলিভিশনের বার্তা সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এ সভার আয়োজন করে দলটি।
রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশ এক দীর্ঘ অন্ধকার সময় পার করেছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ সাধারণ মানুষও নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, ‘শফিক রেহমানের মতো বর্ষীয়ান সাংবাদিকদের যেভাবে কারাবরণ ও নিপীড়নের শিকার হতে হয়েছে, তা ছিল ভয়াবহ। ফ্যাসিবাদের সেই সময়টাতে আমরা সবাই কমবেশি আক্রান্ত হয়েছি।’
রিজভীর মতে, বর্তমান সময়েও যেসব ঘটনা সামনে আসছে, সেগুলো নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং গণতান্ত্রিক চর্চা রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেলসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর