ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী প্রচারণায় শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একদিনের এই ঝটিকা সফরে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় আয়োজিত তিনটি পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক তারেক রহমানের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারযোগে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জিলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। ঠাকুরগাঁওয়ের কর্মসূচি শেষ করে দুপুর ১টায় তিনি নীলফামারী জেলা শহরের বড় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
নীলফামারীর জনসভা শেষে দুপুর ২টায় তিনি হেলিকপ্টারযোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে পৌঁছাবেন এবং সেখানকার জনসভায় ভাষণ দেবেন। তিনটি জনসভা শেষ করে বিকেল ৩টার দিকে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে বিমানে ঢাকায় ফিরবেন।
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক জানান, উত্তরবঙ্গের এই সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি বলেন, "তারেক রহমানের হাত ধরেই নীলফামারীসহ উত্তরবঙ্গের ভাগ্যবদল হবে। আমরা সরকার গঠন করলে এ অঞ্চলের মানুষের উন্নয়ন ও অগ্রগতির জন্য কী কী পরিকল্পনা রয়েছে, সেসব বিষয়ে তিনি জনসভাগুলোতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)