ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
কাল বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার দেশবাসীর সামনে তুলে ধরবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ইশতেহারের মূল বিষয়বস্তু তুলে ধরবেন তারেক রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপির আগে ঘোষিত ‘৩১ দফা’ এবং ‘জুলাই সনদ’-কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের কর্মসংস্থান ও আকাঙ্ক্ষাকে ইশতেহারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’, ‘হেলথ কার্ড’ এবং ‘কৃষক কার্ড’-এর মতো জনমুখী সেবাগুলোর বিস্তারিত রূপরেখা থাকবে এই ইশতেহারে।
ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি আলেম-ওলামা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রান্তিক কৃষকদের ভাগ্যোন্নয়নে বিশেষ পরিকল্পনার কথা জানাবে দলটি।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবী নেতৃবৃন্দ ছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই ইশতেহারের মাধ্যমেই বিএনপি তাদের আগামীর রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ চিত্র জনগণের সামনে পেশ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা