ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
প্রতিদ্বন্দ্বী দল ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখাচ্ছে: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপির অপর নাম গণতন্ত্র আর গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা দেশের উন্নয়নের সুনির্দিষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছি। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো কোনো পরিকল্পনা ছাড়াই ভোটের বিনিময়ে মানুষকে জান্নাতের লোভ দেখাচ্ছে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দরিদ্রদের ভাগ্যোন্নয়নে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা ক্ষমতায় গেলে দুস্থ পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’ দেব। আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন ও মানুষের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করা। ধানের শীষের সরকার সব সময় সাধারণ মানুষের কথা ভাবে।”
উপকূলীয় অঞ্চলের প্রধান অর্থকরী ফসল লবণের দরপতন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে লবণচাষিরা সব সময় ন্যায্য মূল্য পায়। বর্তমানে লবণের মাঠে চরম বৈষম্য চলছে। ঢাকার মানুষ এক কেজি লবণ ৪০ টাকায় কিনলেও আমাদের চাষিরা ১০ টাকাও পাচ্ছেন না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতার অভাবে লবণ আমদানির কথা বলায় দাম কমে গিয়েছিল। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে, আশা করি দাম এখন বাড়বে। তবে বিএনপি ক্ষমতায় গেলে লবণের স্থায়ী ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।”
একই দিন সন্ধ্যায় সালাহউদ্দিন আহমদ পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করবে এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করবে।
মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- শেয়ারবাজারের ৭ সরকারি প্রতিষ্ঠানের মুনাফায় চমক