ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভোটের মাঠে সততা ও শালীনতার আহ্বান মির্জা আব্বাসের
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে শালীনতা ও সত্যনিষ্ঠ রাজনীতির আহ্বান জানিয়ে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, প্রতিযোগিতার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করাই নৈতিক রাজনীতির মূল ভিত্তি। তিনি বলেন, ভোটের রাজনীতিতে সত্য ও সততার পথেই থাকতে চায় বিএনপি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও, মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ থেকেই তারা মিথ্যাচার থেকে দূরে থাকার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, বিএনপি মিথ্যার রাজনীতি করে না। আল্লাহর প্রতি বিশ্বাস ও ঈমানের জায়গা থেকেই তারা সত্য কথা বলাকে অগ্রাধিকার দেন। সে কারণে নির্বাচনী প্রচারণায় অসত্য বক্তব্য দেওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, নিজের করা কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনাই জনগণের সামনে তুলে ধরা হবে। অন্য দলের নেতা বা প্রার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ বা অশালীন ভাষা ব্যবহার করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
ঢাকা-৮ আসনের ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, দেশের মানুষ বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে ভোটাধিকার অর্জন করেছে। তাই ভোটারদের উচিত তাদের অধিকার যথাযথভাবে প্রয়োগ করা। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে নেতাকর্মীদের উপস্থিতি বজায় রাখার কথাও জানান তিনি।
তিনি বলেন, নির্বাচনের সময় কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তবে প্রয়োজন হলে নির্বাচনের পর রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন তিনি।
সভা শেষে মির্জা আব্বাস এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি