ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানকে খোলা চিঠি দিলেন বিদিশা এরশাদ
নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ বছরে সারাদেশে ৫০ কোটি বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন বিদিশা এরশাদ। দেশের পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগকে তিনি অত্যন্ত ‘দূরদর্শী ও সময়োপযোগী’ বলে অভিহিত করেছেন।
বিদিশা এরশাদ তার চিঠিতে উল্লেখ করেন, এই পরিকল্পনা অনুযায়ী বছরে ১০ কোটি এবং প্রতিদিন গড়ে ২ লাখ ৭৫ হাজার গাছ রোপণ করতে হবে। এটি বাস্তবায়িত হলে দেশের বিশেষ করে উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর সুরক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে।
ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, তার বড় মেয়ে এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন। ফলে একজন মা হিসেবে তিনি এই বিষয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেন।
তবে এই বিশাল উদ্যোগকে টেকসই ও সফল করতে তিনি কিছু গঠনমূলক পরামর্শও দিয়েছেন। বিদিশা বলেন, শুধুমাত্র চারা রোপণ করলেই হবে না, বরং অঞ্চলভেদে মাটির গুণাগুণ বিচার করে সঠিক প্রজাতির চারা নির্বাচন করা জরুরি। পাশাপাশি দেশের নার্সারিগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং রোপণকৃত গাছগুলো যাতে টিকে থাকে, সে জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিচর্যার সুনির্দিষ্ট কৌশল থাকা প্রয়োজন। এই কর্মযজ্ঞে তিনি এনজিও এবং স্থানীয় সাধারণ মানুষকে সরাসরি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে, একজন সচেতন নাগরিক এবং এরিক এরশাদের মা হিসেবে বিদিশা এরশাদ আশা প্রকাশ করেন যে, এই প্রকল্পের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের এই উদ্যোগ সফল হবে বলে তিনি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন