ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বিকেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষিত নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার দেশবাসীর সামনে তুলে ধরবেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দলীয় সূত্র মতে, এবারের ইশতেহারে বিএনপির আগে ঘোষিত ‘৩১ দফা’ এবং ‘জুলাই সনদ’-এর প্রতিফলন থাকবে। বিশেষ করে তরুণ ভোটারদের কর্মসংস্থান ও আকাঙ্ক্ষাকে ইশতেহারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’, ‘হেলথ কার্ড’ এবং ‘কৃষক কার্ড’-এর মতো জনমুখী সেবাসমূহ এই ইশতেহারের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতিবিরোধী কঠোর কাঠামোর বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকবে। এছাড়া পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং মানবাধিকার রক্ষার বিষয়েও বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে। প্রান্তিক পর্যায়ের মানুষ, আলেম-ওলামা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং কৃষকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত থাকছে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে বিএনপি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ